• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে সমালোচনা, ভাইরাল যুবদল নেতার মন্তব্য ‘মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের মন্ত্রিসভায় অনুমোদন: সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে রাজারহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে-একযুবক গুরুতর আহত সমালোচনার মুখে সুর বদল বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নতুন ব্যাখ্যা পালাব না’ থেকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’, এখন কাদের কোথায়—জানে না কেউ! পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত, ভূরুঙ্গামারীতে বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাইদুল ইসলাম: / ১৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশনযোগ্য খাবারে মাছির উপস্থিতি পাওয়ায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিবেশনযোগ্য খাবারে মাছির উপস্থিতি পাওয়ায় ভোক্তা অধিকার আইনের আওতায় হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, “হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হোটেল ম্যানেজার হাসান আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category