• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে-একযুবক গুরুতর আহত সমালোচনার মুখে সুর বদল বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নতুন ব্যাখ্যা পালাব না’ থেকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’, এখন কাদের কোথায়—জানে না কেউ! পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন রৌমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গ্যাস সংকটে দিশেহারা দেশ: মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারবে তো সরকার? নেত্রকোণায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ক্ষমতার হাতবদল হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি: শিবির সভাপতি

সমালোচনার মুখে সুর বদল বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নতুন ব্যাখ্যা

প্রথম টিভি ডেস্ক: / ২১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জারি করা বিজ্ঞপ্তির ভাষা পরিবর্তন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। সমালোচনার মুখে আগের বক্তব্য সংশোধন করে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রাপ্ত অভিযোগগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট বিতরণ সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে এ পর্যন্ত প্রাপ্ত সব অভিযোগ যাচাই-বাছাই করে সমাধান করা হয়েছে। তবে এরপরও কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিদ্যুৎ বিভাগ।

এর আগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকারীদের প্রমাণ দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ওই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে পরে বিজ্ঞপ্তির ভাষা সংশোধন করে নতুন ব্যাখ্যা দেয় বিদ্যুৎ বিভাগ।

এদিকে, বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category