• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে-একযুবক গুরুতর আহত সমালোচনার মুখে সুর বদল বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নতুন ব্যাখ্যা পালাব না’ থেকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’, এখন কাদের কোথায়—জানে না কেউ! পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন রৌমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গ্যাস সংকটে দিশেহারা দেশ: মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারবে তো সরকার? নেত্রকোণায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ক্ষমতার হাতবদল হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি: শিবির সভাপতি

নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

মোঃআবু সাঈদ ইসলাম নাগেশ্বরী / ২২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম ও চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের হাতের কাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতায় রূপান্তর করতে পারলে তারা নিজেদের পরিবারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি জানান, প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২৫ জন বাছাইকৃত নারীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে নারীরা হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি তৈরির বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করবেন। এর মাধ্যমে তারা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা জানান, দুর্গম চরাঞ্চলে বসে এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা আনন্দিত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেরাই আয় করে পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যাশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category