• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে-একযুবক গুরুতর আহত সমালোচনার মুখে সুর বদল বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নতুন ব্যাখ্যা পালাব না’ থেকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’, এখন কাদের কোথায়—জানে না কেউ! পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন রৌমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গ্যাস সংকটে দিশেহারা দেশ: মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারবে তো সরকার? নেত্রকোণায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ক্ষমতার হাতবদল হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি: শিবির সভাপতি

পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক, প্রথম টিভি ঢাকা / ১৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন ওই গৃহবধূ। এ সময় প্রতিবেশী মিলন সরদার (৪০) তাকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত। ভয়ে তিনি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে ৩১ জুলাই স্বামীকে ঘটনাটি জানান। এরপর ১ আগস্ট ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত মিলন সরদার বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category