• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে সমালোচনা, ভাইরাল যুবদল নেতার মন্তব্য ‘মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের মন্ত্রিসভায় অনুমোদন: সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে রাজারহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে-একযুবক গুরুতর আহত সমালোচনার মুখে সুর বদল বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নতুন ব্যাখ্যা পালাব না’ থেকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’, এখন কাদের কোথায়—জানে না কেউ! পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাগেশ্বরীর নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

‘মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্ক - প্রথম টিভি / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে’— এমন বক্তব্য সম্বলিত বিজ্ঞপ্তির ওই অংশ প্রত্যাহার করেছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (৩ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে বিদ্যুৎ বিভাগের নজরে এসেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই।

এতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়েছিল, ‘প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তবে রাতে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে ওই অংশটি বাদ দেওয়া হয়, যা কার্যত আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category