• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ মার্চের তীব্র গরমেই বেড়েছে বিদ্যুৎ বিল, গ্যাস নিয়েও যা বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, অল্প সময়েই শেষ প্রথম দিনের সব টিকিট বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই’— রায়হান সিরাজীর তোপ গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম পীরগাছায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে প্রাণ হারালেন টিটি, বাড়ি বামনডাঙ্গায়

নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গণে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’ — মামুনুল হক

প্রথম টিভি নিউজ ডেস্ক। / ১৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির কোনো স্থান নেই।

বুধবার (৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা থেকে মুক্তি পেতে বহু মানুষের জীবন দিতে হয়েছে। তাঁর ভাষ্য, ভবিষ্যতে কোনো নতুন ফ্যাসিবাদী প্রবণতা দেখা দিলে তা শুরুতেই প্রতিহত করতে হবে, অন্যথায় দেশকে আরও বড় মূল্য দিতে হতে পারে।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, অতীতের সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি থেকে দলটির সরে আসা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যদি জুলুম-নির্যাতনের রাজনীতি অব্যাহত থাকে, তবে জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

শিক্ষাঙ্গনের রাজনীতি প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, অতীতে বামপন্থি ও ইসলামপন্থি ছাত্রসংগঠনগুলো আদর্শভিত্তিক রাজনীতি চর্চা করত। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান ঘটেছে। তিনি দাবি করেন, সেই নতুন বাস্তবতায় বাংলাদেশের শিক্ষাঙ্গণে সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির কোনো গ্রহণযোগ্যতা নেই।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ২০২৪ সালের আন্দোলনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, সে সময় মাদ্রাসার শিক্ষার্থীরা চাকরি বা কোটা আন্দোলনের স্বার্থে নয়, বরং অন্যায় ও দমন-পীড়নের প্রতিবাদ এবং নিহত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে রাজপথে নেমেছিলেন।

সমাবেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category