• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান বিষধর গোখরোর ছোবলে ব্যবসায়ীর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে কেটে গেল মূল্যবান সময় নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরিদুল ইসলাম জোদ্দারের গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি ১১ দলীয় ঐক্যের ০৫ দফা লংমার্চ কর্মসূচি ঘোষণা। বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান, আটক ১ বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে হাইকমিশনার শাহাদৎ বার্ষিকীতে পিতার কবরে ডা. জোবায়দা রহমান, মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্র হবে না-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক - প্রথম টিভি / ১৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী বা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দেশের আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ ও নিজস্ব সক্ষমতাকে ভিত্তি করেই ভবিষ্যতের বাংলাদেশ এগিয়ে যাবে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের দিনগুলো বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। সেই রক্তাক্ত স্মৃতি এবং আত্মত্যাগের শিক্ষা থেকেই একটি স্বনির্ভর, মর্যাদাবান ও নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে সরকার।

তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বর্তমান সরকার। বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সমতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা হবে। এ নীতিই বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি।

ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় বৈশ্বিক পরিমণ্ডলে যে বাংলাদেশ অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, আজ সেই বাংলাদেশ আবারও আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে বিশ্বমঞ্চে নিজের অবস্থান সুদৃঢ় করছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার আপসহীন থাকবে এবং একটি মর্যাদাশীল, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category