• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
‎বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ‎ ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইউপি জামায়াত আমির বহিষ্কার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন কুড়িগ্রামে জান্নাত হোটেলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার, গলায় পেঁচানো ছিল বিদ্যুতের তার

‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই’— রায়হান সিরাজীর তোপ

অনলাইন ডেস্ক - প্রথম টিভি / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একসময় আক্ষেপ করে বলেছিলেন, ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই।’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় রংপুরের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে রায়হান সিরাজী এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্ররাজনীতি ও নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, চারটি বিশ্ববিদ্যালয় ও একটি মাদ্রাসায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ছাত্রলীগের প্রতিচ্ছবি আবারও জাতির সামনে উঠে এসেছে। তাঁর দাবি, পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় অর্জনের পর থেকেই একটি পক্ষের আচরণে পরিবর্তন দেখা গেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে রায়হান সিরাজী বলেন, জুলাই প্রদর্শনীর সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী সাঈদী, নিজামী ও মুজাহিদের ছবি সরানোর দাবি জানান। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, একসময় এসব নেতার সঙ্গে জোটবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া সরকার পরিচালনা করেছিলেন। তাঁর ভাষ্য, যদি তাদের বিচারকে অন্যায় বলা হয়, তবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকেও একইভাবে ‘জুলুম’ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের আমলের সব বিচারই ছিল বিচারের নামে জুলুম।’

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল।

এসময় আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ, এবি পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি হামিদুর রহমান, মহানগর সেক্রেটারি সাজ্জাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category