• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
‎বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ‎ ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইউপি জামায়াত আমির বহিষ্কার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন কুড়িগ্রামে জান্নাত হোটেলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার, গলায় পেঁচানো ছিল বিদ্যুতের তার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, প্রথম টিভি ঢাকা / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে হুমায়ুন আহমেদ (৩০) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তার হুমায়ুন আহমেদ উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার পরিচয় ও পরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে প্রথমে ধর্ষণ করেন অভিযুক্ত।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ মে রাতে মসজিদসংলগ্ন কক্ষে নিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে না জানাতে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে। পরে গত ১৭ জুলাই দুপুরে নিজ বাসায় নিয়ে আবারও তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত তার বর্তমান স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়ে বিয়েতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি বিশ্বম্ভরপুর থানায় নথিভুক্ত করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category