• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান দিনে-দুপুরে নদী বাঁধ রক্ষার জিওব্যাগ লুটের অভিযোগ লালমনিরহাটে আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার দাবি আকাশ-কেবির নেতৃত্বে কুবির সনাতন বিদ্যার্থী সংসদ কুড়িগ্রামে রাজনীতির দাপট আছে, উন্নয়ন নেই: ঈমরান হোসেন ইদুল

কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রথম টিভি ডেস্ক: / ৫৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকায় মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), পিতা মো. খলিলুর রহমান; মো. মোস্তফা কামাল (৩৮), পিতা মো. মুসলিম উদ্দিন; মোজাম্মেল হক (৪৩), পিতা মৃত সৈয়দ আলী; এবং মো. হযরত আলী (২৯), পিতা মো. মোসলেম উদ্দিন।

ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। তবে উদ্ধারকৃত মাদক ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category