• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার কুড়িগ্রামে পিস্তল-গুলিসহ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার উলিপুরে আসন্ন পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক বাংলাদেশের আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্ট এর, ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের, (সাবেক) ফরিদপুর জেলার পাঁচ জেলার কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল- সেক্রেটারি মনোনীত গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন প্রথম টিভির চেয়ারম্যান টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৫ লিফট বিকল, দুর্ভোগে রোগী-স্বজন তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে শিশু সাংবাদিক নিরব ইসলামের শোক

খেলা মানুষকে পবিত্র ও মহান করে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

রুহুল আমিন কুকু, কুড়িগ্রাম / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

যুবকরা মাদকাসক্ত হয়েছিল বিগত সরকারের আমলে। সুতরাং মাঠে ফিরিয়ে আনতে হবে তরুণ শক্তিকে। যে কারণে প্রধানমন্ত্রী খেলাকে পেশা হিসেবে ঘোষণা করেছেন। খেলা মানুষকে পবিত্র করে, খেলা মানুষকে মহান করে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্যে কথাগুলো বলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পাঁয়রা উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এতে আরো উপস্থিত ছিলেন-জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল বিপুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category