• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার কুড়িগ্রামে পিস্তল-গুলিসহ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার উলিপুরে আসন্ন পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক বাংলাদেশের আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্ট এর, ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের, (সাবেক) ফরিদপুর জেলার পাঁচ জেলার কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল- সেক্রেটারি মনোনীত গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন প্রথম টিভির চেয়ারম্যান টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৫ লিফট বিকল, দুর্ভোগে রোগী-স্বজন তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে শিশু সাংবাদিক নিরব ইসলামের শোক

ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ৮ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার লিটন মিয়া (২৬) ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নলেয়া রশিদ মোড় এলাকা থেকে মামলার ভুক্তভোগী মোছাঃ আরশি আক্তারকে উদ্ধার করে পুলিশ। একই সময় মামলার এজাহারনামীয় আসামি মোঃ মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ থেকে তিন তরুণীকে সেখানে আনা হয় বলে অভিযোগ। পরে দুজন চলে গেলেও আরশি আক্তার সেখানে থেকে যান।

অভিযোগ রয়েছে, ভুক্তভোগীকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটের কাশিয়া বাড়ির কাশফুল ক্ষেতে মোঃ মোখলেছুর রহমান মিঠু, মোঃ নাইনুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ আল আমিন ও মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে মোখলেছুর রহমান মিঠু ও লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category