• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম কমিটি অনুমোদনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা বরাদ্দ শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, হেলপার নিহত! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য কুড়িগ্রামে ২৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা বিএনপি নেতা সুলতান রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া বিশ্ব বসতি দিবস পালিত সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ কুড়িগ্রামে সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, চিকিৎসাধীন রংপুর মেডিকেলে

নিজস্ব প্রতিনিধি / ৩২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধ ওই দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category