• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু লং মার্চের পথসভায় জমায়াতের আমির বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু হাসানুরের, এক লাখ টাকায় রফাদফার অভিযোগ ১১ দলের লংমার্চ আ.লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ যা বললেন জামায়াত আমির নাগেশ্বরীর তিন কলেজে সবাই অকৃতকার্য এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ

নিজস্ব প্রতিনিধি / ১৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

এবারের ফলাফলে পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এদিকে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ১২ লাখের বেশি শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে চলছে আনন্দ, হতাশা ও নানা প্রতিক্রিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category