• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল! কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের জেলা কমিটি গঠন গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য বৃত্তি থেকে জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে সংগ্রাম; অভাবকে হারিয়ে স্বপ্নজয়ের পথে রাজারহাটের যমজ বোন রহিমা-রাবেয়া কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যে কলেজ সভাপতি বিএনপি নেতা ইউনুছ ও অধ্যক্ষের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ১ নভেম্বর যুব দিবসে নিবন্ধন সনদ পেল রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, উত্তাল গাজীপুর-মিরপুর; বন্ধ শতাধিক কারখানা রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, উত্তাল গাজীপুর-মিরপুর; বন্ধ শতাধিক কারখানা

নিজস্ব প্রতিনিধি / ১৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সহিংস পরিস্থিতি নিরসনে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। শ্রমিক অসন্তোষের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা এবং সংকট সমাধানে করণীয় নির্ধারণে ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী শাহী আলম ও শিমুল বিশ্বাস।

এর আগে রোববার সকাল থেকেই ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। দিনভর চলা আন্দোলন বিকেলের দিকে সহিংস রূপ নেয়। এতে কয়েকটি শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। একই সময়ে আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলের শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১১টার দিকে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

শ্রমিকদের মজুরির দাবি, চলমান বিক্ষোভ এবং বিভিন্ন শিল্পাঞ্চলে সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই জরুরি বৈঠককে পরিস্থিতি মোকাবিলায় সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category