কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘শান্তিনগর প্রিমিয়ার লীগ রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’।
শান্তিনগর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, তরুণদের প্রতিভা বিকাশ এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ক্রীড়া হোক তারুণ্যের শক্তি, খেলাধুলায় গড়ে উঠুক সুস্থ ও সুন্দর সমাজ।