• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ? গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান রনি গ্রেপ্তার আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল ভাংচুর

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ৪২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন । আওয়ামী নিষিদ্ধ হওয়ার পর এটিই গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য মিছিল। এসময় নেতা কর্মীদের হাতে লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল । মিছিল থেকে এপিসি ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে ।

আজ রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের । এ সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়েছে। দুপুর ২ টার দিকে নেতা কর্মীরা মিছিল শেষ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন।সেখানে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মাঝিগাতী , কাঠি, কাজুলিয়া ইউনিয়ন থেকে নোতা কর্মীরা মিছিল সহ বেদগ্রম দিয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে জড়ো হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।

মিছিল থেকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর আগ্নি সংযোগ করা হয় । এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তাঁরা। সেখানে মুক্তিযুদ্ধ চত্বর লেখা সম্বলিত ব্যানার টাঙানো হয়। পরে তাঁরা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ , প্রেসক্লাব, কাশফুল রেস্টুরেন্টের সামনের সড়কে বি্এনপির ব্যানার ফেস্টুন ছিড়ে এনে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ছাড়া টায়ার ও কাঠ বাশ জড়ো করে তারা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দেন। মিছিলে বিভিন্ন বয়সের নারী অংশ নিয়ে শ্লোগান দিয়েছে।

এ সময় পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’, জয় শেখ হাসিনা লিখে দেন। এছাড়া শহেরর ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে মিছিলকারীরা। প্রেসক্লাবেও হামলার ঘটনা ঘটেছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ ছিল । শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। তবে তাঁদের কোনো তৎপরতা দেখা যায়নি।

বিজিবির প্রেস ব্রিফিং

এদিন বিকেল গোপালগঞ্জ সার্কিট হাউসে বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তিনি বলেন উদ্ভুত পরিস্থিতিতে গোপালগঞ্জে গত ১০ নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ রোববার নতুন করে আরো ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে । এখান ৬ প্লাটুন বিজিবির সদস্য সংখ্যা ১৫০ জন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে। রোববার সাকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে ২ হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওর মতো পরিস্থিতি তৈরী করেছিলো। নাশকতামূলক কাজে তারা উদ্যত হচ্ছিল। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি তাদেরকে শান্তিপূর্নভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা জেলার কোন নাশকতামূলক অনাকাংখিত পরিস্থিতি প্রয়োজনীয় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহনে সচেষ্ট থাকবো।

পুলিশের প্রেস ব্রিফিং

পরে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা সকালে গোপালগঞ্জে এসে বক্স প্লান ও নিরাপত্তা গ্রহন করি। পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ অফিসার সহ ফোর্স মোতায়েন করা হয়। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। আমাদের পিকেট গাড়ি ও স্টাইকিং ফোস মোতায়েন ছিল। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করি। যার পরিপ্রেক্ষিতে ১ মিনিটের জন্য ন্যশনাল হা্ইওয়ে বন্ধ ছিল না। ন্যাশনাল হাইওয়ের নিরাপত্তা আমরা রক্ষা করি। এছাড়া আমাদের গোপালগঞ্জ সদর ছাড়া যে ৪ টা পৌরসভা ও উপজেলা শহর রয়েছে সেখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। যে কারণে সাধারণ জনগনের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করি। গোপালগঞ্জ মূল শহরে আমাদের পর্যাপ্ত অফিসার্স ও ফোস মোতায়েন ছিল। জননিরাপত্তা, সরকারি স্থাপনা ও গুরৃত্বপূর্ন বিভিন্ন স্থাপনা সুরক্ষায় আমরা কাজ করেছি। গোপালগঞ্জে কোন ধরনের ভাংচুর ও ক্ষতি ব্যাতিরেকে আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি। এখানে জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকে পুলিশ সদস্য এনে এখানে মেতায়েন করেছি। নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনই থ্রেড পর্যালোচনা আমরা পরিবর্তন করছি। আগামী দিনের জন্য আমাদের কি ধরণের নিরাপত্তা সরকারি যানমাল এবং সর্বপরি জনগনকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা যা করনীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাব ইনশাল্লাহ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category