নেত্রকোণার কলমাকান্দার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন-এর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদের ইউএনওর কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় ইউএনও এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসেবাসংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ। শেষে নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও পরিচিতি বিনিময় করেন।