• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থ আত্মসাতের অভিযোগে নিজের নাম জড়ানোকে ‘অপপ্রচার’ দাবি শাহজালাল সবুজের জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে হামলার অভিযোগ, আহত নকলনবিশ কলমাকান্দায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণা সদর উপজেলার দুগিয়া বাজারে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা এনআইডি বানানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ ১১ বছরের শিশুকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন খালু প্রীতি ম্যাচে মাঠেই ঝরল তরুণ ফুটবলারের প্রাণ, গুলিতে নিহত সাও পাওলোর সাবেক অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস – নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

১১ বছরের শিশুকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন খালু

অনলাইন ডেস্ক - প্রথম টিভি / ১৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গাজীপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল। 

শনিবার (১ আগস্ট) বিকাল ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৈকুরী (মধ্যপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, ভিকটিম শিশুটি তার মায়ের সঙ্গে গাজীপুর কাশিমপুরে সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় থাকে। তার মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার দিন গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে তার আপন খালু রাশেদুল ইসলাম ওরফে উকিল।

ঘটনার পরপরই অভিযুক্ত রাশেদুল এলাকা থেকে পালিয়ে যায়। শিশুটির মা কাশিমপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। 

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আসামিকে গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে শনিবার গ্রেপ্তার হয়।

গ্রেপ্তার রাশেদুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

সূত্র : আরটিভি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category