• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

কলমাকান্দায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নেত্রকোণা জেলা প্রতিনিধি: কামরুন্নাহার সুইটি / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, কলমাকান্দার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মো. শামছুজ্জামান আসিফ-এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজম,প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার এবং নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অধ্যবসায়, সততা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা মিথী ও আবিদ হাসান।

পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে উপজেলার ৯৪ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষা জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category