কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহ এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও বেগবান করার লক্ষ্যে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ও হলোখানা ইউনিয়নে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্দোগে স্থানীয় বীজ ব্যবসায়ী ও কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এলাকাভিত্তিক কৃষি উৎপাদন বৃদ্ধি, জামাল সীড-এর বিভিন্ন জাতের মধ্যে উল্লেখিত জাত ব্যাংক সেরা -৫৫ ,থাইল্যান্ড ৫৫, হায়দ্রাবাদ কিং -৫৫ এবং মহাশক্তি ৫৫ হাইব্রিড ভুট্টার বীজের সঠিক ব্যবহার এবং জলবায়ু সহনশীল ও অধিক ফলনশীল বীজের প্রচার-প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম /বিশেষ অতিথিবৃন্দ ডিভিশন ম্যানেজার মোঃ মোস্তফিজার রহমান মাসুম । মার্কেটিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন পরিবেশক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
জামাল সীড-এর প্রতিনিধিরা কৃষকদের উদ্দেশ্যে বলেন, “উন্নত ও খাঁটি বীজ হলো সমৃদ্ধ ফলনের প্রথম শর্ত। আমরা জামাল সীড-এর মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে এবং বীজ ব্যবসায়ীদের সাথে সুদৃঢ় মেলবন্ধন গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
সভায় উপস্থিত বীজ ব্যবসায়ী ও কৃষকেরা জামাল সীড-এর এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কৃষকবান্ধব আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বীজ ব্যবসায়ী, জামাল সীড-এর কর্মকর্তা-কর্মচারী এবং শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সভা শেষে সফল কৃষকদের মাঝে দিকনির্দেশনামূলক লিফলেট ও জামাল সীড-এর সৌজন্য উপহার বিতরণ করা হয়।