গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এক হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প।
এসআরবি পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক, মাদক বিক্রির ও একটি মোটরসাইকেলসহ নাইমুরকে আটক করা হয়। তাঁর সাথে থাকা আরও এক ব্যক্তি তখন পালিয়ে যেতে সক্ষম হন।
এসআরবি জানায়,এ ঘটনায় আটক ও পলাতক দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।