• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হারুনের ভাই রশিদের বিরুদ্ধে বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু কাঁঠালবাড়ী-হলোখানায় ‘জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড।জামাল সীড ও জুয়েল সীড কোম্পানির উদ্যোগে ব্যবসায়ী ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ARWO-এর আয়োজনে ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ সেমিনার কু‌ড়িগ্রা‌মে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক রৌমারীতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ঝিকরগাছা +যশোর) প্রতিনিধি / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পুকুরের পানিতে ডুবে যশোরের ঝিকরগাছায় আনাস নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২ নভেম্বর (সোমবার) সকালে উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস ওই গ্রামের আসলাম ও মিমি দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে নওশের চেয়ারম্যানের পুকুরে পড়ে যায় শিশু আনাস। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর পুকুরের পানিতে আনাসের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে । একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category