• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’। সংগঠনটির উদ্যোক্তারা জানিয়েছেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জেলার তরুণ-যুবকদের সম্পৃক্ত করে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাই হবে তাদের মূল লক্ষ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৬ আগস্ট ২০২৬ কুড়িগ্রামে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে দেশীয়, ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া নতুন প্রজন্মকে সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠনটি এক মাসব্যাপী বিনামূল্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। কুড়িগ্রামের যেকোনো সচেতন তরুণ-তরুণী বিনা খরচে সদস্য হয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ কুড়িগ্রাম গড়ে তোলাই তাদের প্রত্যয়। তারা জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ সমাজকে এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

‘সবুজ কুড়িগ্রাম’ পরিবারের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সেই লক্ষ্যেই সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category