• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার

লিটন সরকার - রৌমারী প্রতিনিধি / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিখোঁজের তিন দিন পর বিল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বাওয়ার গ্রামের পানিয়া যাদুরচর বিল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত গৃহবধূ গোলাপি বেগম (৩২) বাওয়ার গ্রামের সৈয়দ আলীর স্ত্রী এবং মরিচাকান্দি গ্রামের গফুর শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কৃষকরা পানিয়া যাদুরচর বিলের জমিতে কাজ করতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা রৌমারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবারের দাবি তাদের সাথে একই গ্রামের মতিন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত মতিনরগংদের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category