• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীর ঘটনায় জাতীয় যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির একাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি “ফুলবাড়ীর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি” ১৯ বছর বয়স, তবু শিশুর মতো শরীর রৌমারীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ঝিকরগাছায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রৌমারীতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘর বাড়ি গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রামে আত্মপ্রকাশ করল অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ কুড়িগ্রাম’ ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না’— শফিকুর রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই কি ফাঁস করল পরিচয়? ডেভিড ইমনকে ঘিরে ভাইরাল আলোচনার নেপথ্যে কী

অনলাইন ডেস্ক, প্রথম টিভি ঢাকা / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তারের পর ঘটনাটি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও বিভিন্ন বর্ণনায় দেখা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে কোনো ভাষাগত সূত্রে নয়, আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। যশোর জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসী ডেভিড ইমন সহযোগীদের নিয়ে যশোরে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে সহযোগীদেরসহ আটক করে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন ও তার সহযোগীরা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে যশোরে এসেছিলেন বলে জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক গুরুতর মামলার অভিযোগ রয়েছে। তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অন্যতম সক্রিয় সদস্য বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে গ্রেপ্তারের সময় ধারণ করা ভিডিওতে তার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথোপকথন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাষাটিকে ঘটনাটির একটি আলোচিত দিক হিসেবে উল্লেখ করলেও, পুলিশ আনুষ্ঠানিকভাবে ভাষাকে শনাক্তকরণের কারণ হিসেবে উল্লেখ করেনি। পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য ও পূর্বপরিকল্পিত অভিযানের মাধ্যমেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category