কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আনহা প্রি-ক্যাডেট স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।
রবিবার ৯ আগষ্ট সকালে Juvence Right’s Net
এর উদ্যোগে এ কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মোট ৩৭ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
Juvence Right’s Net-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনেরখামার আনহা বি-আতেই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব এবং সেনেরখামার-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আনোয়ারুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।