কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের উৎসাহীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট নিয়ে চলছে স্কুলটি। মাত্র ৪ জন শিক্ষক আছে এখানে । এরই মধ্যে স্কুলটির একজন শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে ডেপুজেশনে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাবিভাগের তদারকি নেই বললেই চলে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশ অনুযায়ী সহকারী শিক্ষক নাজনীন নাহার ৪ এপ্রিল হরিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনের মেয়াদ শেষ হয়। কিন্তু পূর্বের স্কুলে যোগদান করেন নি তিনি। জেলা শিক্ষা অফিসের আদেশ অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও তারিখ এবং স্বাক্ষরের রয়েছে অমিল।
উৎসাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, প্রায় সমান সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমার স্কুলে ৪ জন ও হরিশ্বর স্কুলে ৯ জন শিক্ষক। আমার স্কুলে পাঠানে অসুবিধা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় বলেন,’সহকারী শিক্ষক নাজনীন নাহারের ব্যাপারে আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব। উনার মেয়াদ শেষ হয়েছে, উনাকে ওখানে রাখা হবে না।#