• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য: এসকে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদন / ৬৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এসকে কুরিয়ার সার্ভিস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ জানিয়েছেন, প্রাথমিকভাবে কুড়িগ্রাম জেলা থেকে কার্যক্রম পরিচালিত হলেও ধীরে ধীরে দেশের প্রতিটি জেলায় সেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, “কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত, দরিদ্র ও বন্যাপ্রবণ জেলা। এখানকার মানুষ এখনও অনেক মৌলিক তথ্য ও সেবামূলক সুবিধা থেকে বঞ্চিত। সেই চিন্তা থেকেই আমি প্রথমে ‘প্রথম টিভি’ প্রতিষ্ঠা করি, যাতে কুড়িগ্রামের সংবাদ, সম্ভাবনা ও মানুষের কথা সারা বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “একই ধারাবাহিকতায় এবার আমরা চালু করেছি ‘এসকে কুরিয়ার সার্ভিস’। আমাদের লক্ষ্য শুধু পার্সেল পরিবহন নয়, বরং কুড়িগ্রামের মানুষকে সহজ, দ্রুত ও বিশ্বস্ত কুরিয়ার সুবিধার আওতায় আনা। আমরা চাই, জেলার প্রত্যন্ত এলাকার মানুষও যেন শহরের মানুষের মতো সহজে কুরিয়ার সেবা গ্রহণ করতে পারেন।”

মোঃ মোহতাসিম বিল্লাহ জানান, এসকে কুরিয়ার সার্ভিস এমন একটি সেবানেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যেখানে গ্রাহকরা নিজেদের এলাকার কাছাকাছি থেকেই দ্রুত সেবা পাবেন। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেবার পরিধি বিস্তারের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আমাদের স্বপ্ন—একদিন কুড়িগ্রামও দেশের উন্নত ও সম্ভাবনাময় জেলাগুলোর মতো পরিচিতি লাভ করবে। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্যসেবা, গণমাধ্যম এবং আধুনিক কুরিয়ার সেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই। আমরা এমনভাবে এসকে কুরিয়ার সার্ভিসকে আপনাদের কাছে পৌঁছে দেব, যেন সেবাটি আপনার হাতের নাগালে, আপনার দরজার পাশেই থাকে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকসেবা, নিরাপদ পার্সেল পরিবহন, সময়নিষ্ঠ ডেলিভারি এবং সাশ্রয়ী সেবামূল্য নিশ্চিত করে এসকে কুরিয়ার সার্ভিস দেশের অন্যতম বিশ্বস্ত কুরিয়ার প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category