জুলাই আহত-শহীদ অধিকার সংরক্ষণ সংস্থার আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানা গেছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেস দ্যা পিপল-এর সম্পাদক সাইফুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ আবদুল্লাহ তারেক, মো. রাহিম, মো. ইকবাল, মোহাম্মদ হাসান, সদর দক্ষিণ উপজেলা সংগঠক মো. রাকিন, সাংবাদিক জাহিদ হাসান ও কুমিল্লা মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব আরেফিন আলভিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা।
টুর্নামেন্টে ইনসাফ মঞ্চ, জুলাই আহত শহীদ অধিকার সংরক্ষণ সংস্থা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জুলাই রক্ষা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ কুমিল্লার ছয়টি দল অংশগ্রহণ করেছে।
আয়োজকরা জানান, জ্বলাই আন্দোলনের চেতনা ও ঐক্যকে ধারণ করে তরুণদের মাঝে ভাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।