• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

ঝিকরগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ডা : ফরিদ 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি / ১৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

যশোরের ঝিকরগাছায় দীর্ঘ অপেক্ষার অবসানের পর

 বাস্তবায়িত হতে যাচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন যশোর – ২ আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ।( ২০ জুলাই) সোমবারসকাল ৯ টায় উপজেলা মোড়সংলগ্ন রাজাপটিস্থ বিটিসিএল ভবনের পাশে এ নির্ধারিত জায়গাটি তিনি পরিদর্শন করেন৷ 

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ জানান, প্রায় ৪ মাস আগে জায়গাটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ সকলের মতামত নিয়ে বিটিসিএল সংশ্লিষ্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চুক্তিপত্র অনুযায়ী অনাপত্তি ইস্যু করেন । এ সংক্রান্তে বোর্ডে একাধিক বার সভা করা হয়েছে। কিছু টেকনিক্যাল ত্রুটি ছিলো সেটি সমাধান করেছে । আর বাকি বিষয়গুলো খুব দ্রুত নিষ্পত্তি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক সাফফাত আরা সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মহিলা আসনের এমপি সাবিরা সুলতানার প্রতিনিধি আরাফাত কল্লোল সহ বিটিসিএল কর্মকর্তা- কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তথ্য সূত্রে জানা গেছে , বাংলাদেশ সরকার সারাদেশে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে এ পর্যন্ত সারাদেশে মোট ৩০০ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। 

স্থানীয়রা বলেন, মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাওয়ায় তাদের উপজেলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে । আনন্দ – উচ্ছ্বাস ও উৎফুল্লতায় ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নতুন মসজিদে পুরুষ ও মহিলা উভয়ই নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category