গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী পুরুষের মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
আজ রবিবার (২৬ জুলাই) মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।