• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

দুর্গাপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

কামরুন্নাহার সুইটি, (নেত্রকোনা) প্রতিনিধি / ২৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে “মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি এবং ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জন এখন সময়ের অপরিহার্য চাহিদা। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনে স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপনায় মাল্টিমিডিয়া দক্ষতা এবং এআই প্রযুক্তির যথাযথ ব্যবহার সাংবাদিকদের পেশাগত সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।

প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক সাংবাদিকতার নতুন কৌশল আয়ত্ত করে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category