• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের দোয়া মাহফিল

লালমনিরহাট জেলা প্রতিনিধি / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) আছরের নামাজের পর সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মাহফিলে সংগঠনের সার্বিক উন্নয়ন, সফলতা, মানবসেবামূলক কার্যক্রমের প্রসার এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদের ঐক্য, মানবতার শক্তি” এই স্লোগানকে ধারণ করে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবামূলক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানবতার সেবায় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রক্তদান কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category