নেত্রকোণায় নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) চল্লিশা লাইট মধ্যপাড়া গুগুল কমিটিতে আয়োজিত এ সভায় নারীর শিক্ষা, আত্মনির্ভরশীলতা, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, নেত্রকোণা জেলা শাখা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর ক্ষমতায়নে সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।