• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন’ বালুর ট্রাকে আটকালো না এনসিপি,ব্যারিকেড সরিয়েই এগোল এনসিপির বহর বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল

বাসে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে দুই ঘণ্টা সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে বাসে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস শ্রমিকরা। এতে জেলার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টা থেকে বাস শ্রমিকরা একাধিক বাস সড়কে আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন। পরে রাত ১১টার দিকে পুলিশ ও বাস মালিকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকাগামী মা নাদিয়া পরিবহনের একটি বাস ভুরুঙ্গামারী উপজেলা থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রাম শহরের উদ্দেশ্যে আসছিল। পথে ধরলা সেতু এলাকায় কুড়িগ্রাম বাণিজ্য মেলা থেকে বের হওয়া ৫ থেকে ৭ জন যুবক বাসটি থামানোর চেষ্টা করেন। বাসটি না থামিয়ে ধরলা সেতু পার হয়ে টোল প্লাজায় পৌঁছালে ওই যুবকেরা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

শ্রমিকদের অভিযোগ, এরপর শহরের রিভার ভিউ মোড় এবং জেলা শিল্পকলা একাডেমির সামনে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাস শ্রমিকরা শাপলা চত্বরে সড়ক অবরোধ করেন।

পরে পুলিশ ও বাস মালিকপক্ষ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিলে রাত ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category