• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান দিনে-দুপুরে নদী বাঁধ রক্ষার জিওব্যাগ লুটের অভিযোগ লালমনিরহাটে আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার দাবি আকাশ-কেবির নেতৃত্বে কুবির সনাতন বিদ্যার্থী সংসদ কুড়িগ্রামে রাজনীতির দাপট আছে, উন্নয়ন নেই: ঈমরান হোসেন ইদুল

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

নেত্রকোণা জেলা প্রতিনিধি: কামরুন্নাহার সুইটি / ৫৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরজ্জামান (এড.), প্রশাসক, জেলা পরিষদ, নেত্রকোণা; জনাব কাজী মুহাম্মদ নুরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ; জনাব ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা এবং জনাব সজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নেত্রকোণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা।

এছাড়াও অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত দর্শক ও মেলার দর্শনার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণে সাধারণ মানুষের অংশগ্রহণ ও পরিবেশবান্ধব সচেতনতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নার্সারি পরিচালনায় সৃজনশীলতা, মননশীলতা ও পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ৩ জন নার্সারি মালিককে পুরস্কৃত করা হয়।

সবুজে সাজুক নেত্রকোণা, সমৃদ্ধ হোক আমাদের পরিবেশ।
বৃক্ষ রোপণ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category