কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারীদের মাদক চোরাচালানের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৫ বিজিবি’র তথ্যানুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০২:০০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন ক্রান্তির কুটি এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) একটি বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
অভিযানে মোট ৩৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫,২০০/- টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পথে মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত মাদক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহল সীমান্তে বিজিবির এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে।