• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

সেনা পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, প্রাধান্য পাবে যোগ্যতা ও সততা: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক, ঢাকা। / ১৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা অন্য কোনো প্রভাবকে স্থান না দিয়ে পেশাগত যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সততাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন কোনোভাবেই পদোন্নতির সিদ্ধান্তে প্রভাব না ফেলে, সে বিষয়েও তিনি বিশেষভাবে নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় স্থিতিশীলতা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর প্রথম পর্বে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category