বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন হয়েছে।
সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।
এরপর সভাপতি কার্যকরী পরিষদের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন।
নবনির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের জন্য শুভকামনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর নিকট সহায়তা ও সফলতা কামনা করা হয়েছে।
