• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
চোরা-চালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লেংগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর রাজনীতিতে নতুন সমীকরণ: মিজানুর রহমান মিজানকে ঘিরে আলোচনা, পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশল? টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে মদ-গাঁজাসহ আটক ৪ কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়

জিএম মাহিম সরকার / ৩০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৮ সাল থেকে বাস্তবায়নের লক্ষ্যে প্রণয়নাধীন নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ বিষয় দুটি বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের নতুন দুটি বিষয়।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে কোনো বিষয়ের সঙ্গে বড় অধ্যায়ও সংযুক্ত করা হতে পারে।

তিনি জানান, বর্তমান শিক্ষাক্রমকে পরিমার্জন ও বাস্তবসম্মতভাবে সংশোধন করে ২০২৭ সালে চালু করা হবে। আর শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে, যার ফল ২০২৮ সাল থেকে দৃশ্যমান হবে।

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত হওয়ার তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category