কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার পাখিরহাট বাজারে এ কর্মশালার আয়োজন করে �।
bracseed.com
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সিড কুড়িগ্রামের টেরিটরি সেলস অফিসার মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ রক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়ানো প্রয়োজন। তিনি কৃষকদের আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. রশীদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলতে পারে। বায়োপেস্টিসাইড প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
কর্মশালায় পোকা দমনে হলুদ ফাঁদ, মাছি নিয়ন্ত্রণে কিউ-ট্র্যাপ এবং রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে জৈববালাইনাশক ব্যবহারের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়। একই সঙ্গে মাঠ পর্যায়ে এসব প্রযুক্তির কার্যকারিতা ও সুফল সম্পর্কেও কৃষকদের অবহিত করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে উন্নতমানের সবজি বীজ ও জৈববালাইনাশক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে টেকসই কৃষি চর্চা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।