• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণা বড় বাজারে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শনে জেলা প্রশাসক বড় বাজারে ভয়াবহ আগুন, ৫ ইউনিটের দীর্ঘ চেষ্টায় মধ্যরাতে নিয়ন্ত্রণে; পুড়ল ‘সালতি’ রেস্তোরাঁসহ একাধিক দোকান ‎বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ‎ ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইউপি জামায়াত আমির বহিষ্কার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন

কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী

মোঃ আবু সাঈদ ইসলাম - নাগেশ্বরী প্রতিনিধি / ৩২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে কচাকাটা বাজার পর্যন্ত প্রায় ৪০০ মিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। অনেক শিক্ষার্থী ঝুঁকি এড়াতে যানবাহনে না উঠে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। বর্ষার সময় সড়কের গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। খারাপ রাস্তার কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, ক্রেতাদের চলাচলে অসুবিধা হওয়ায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category