নেত্রকোণা শহরের বড় বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, ক্ষয়ক্ষতির সুষ্ঠু মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক নেত্রকোণা সদর হাসপাতালে যান। সেখানে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তি এবং উদ্ধার অভিযানে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আহতদের পাশে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।