• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে নেত্রকোণায় শ্রদ্ধাঞ্জলি সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই ‎কুড়িগ্রামে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে কৃষকদের ১৭৭ বস্তা সার বিতরণের আগেই বিক্রির অভিযোগ, সাথে স্বামী-স্ত্রীর নামেও দুটি লাইসেন্স নতুন ডিলার নিয়োগ নয়, পুরোনোদের নবায়নের দাবিতে টিসিবি ভবন ঘেরাও হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান আলমারিতে রাখা ২ লাখ টাকা ইঁদুর-উইপোকায় নষ্ট, নিঃস্ব কৃষক নিজের চুল বিক্রি করে সন্তানের মুখে খাবার, মাথা গোঁজার ঠাঁই চান রেহানা নাগেশ্বরীতে এফআইআরভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআইয়ের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের দাবি ভূরুঙ্গামারীর রোকন উত্তরা ইউনিভার্সিটি ছাত্রদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক, ‘প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধের আহ্বান’

সফল অপারেশনের পর গোপালগঞ্জ-২ আসনের এমপি সুস্থ আছেন

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি / ২৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ঢাকার পিজি হাসপাতালে সফল অপারেশনের পর কেবিনে বিশ্রামে আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ড. কেএম বাবর।ফিস্টুলা সংক্রান্ত অসুস্থতার দরুন গত বৃহস্পতিবার সংসদ সদস্য বাবর গোপালগঞ্জ থেকে ঢাকায় গিয়ে পিজি হাসপাতালে ভর্তি হন। অপারেশনের পর বর্তমানে বিশ্রামে থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন তিনি।
এদিকে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে সংসদ সদস্য ডা.বাবরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে গণমাধ্যমকে তারা জানান, এমপি ড. কেএম বাবর বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
অসুস্থ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বাবরকে গতকাল শনিবার দেখতে যান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল,জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যড.তৌফিকুল ইসলাম, ফজলুল কবির দারা প্রমুখ। হাসপাতালে গিয়ে সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
গতকাল সকালে জেলা বিএনপি’র কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা গেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বর্তমানে সুস্থ আছেন। শীঘ্রই তিনি নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে জনগণের সেবায় ফের আত্মনিয়োগ করবেন।
সংসদ সদস্য ডা.কেএম বাবর শারীরিক সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category