• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম কমিটি অনুমোদনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা বরাদ্দ শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, হেলপার নিহত! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য কুড়িগ্রামে ২৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা বিএনপি নেতা সুলতান রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া বিশ্ব বসতি দিবস পালিত সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ কুড়িগ্রামে সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ আবু সাইদ ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি / ৩৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা কামরুল ইসলাম, বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল,মাওলানা আব্দুল মান্নান সভাপতি উপজেলা জামাত ইসলামী সহ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

‎বক্তারা বলেন, একটি উন্নত ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

‎আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category