• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম কমিটি অনুমোদনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা বরাদ্দ শার্শায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, হেলপার নিহত! গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য কুড়িগ্রামে ২৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা বিএনপি নেতা সুলতান রৌমারীতে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া বিশ্ব বসতি দিবস পালিত সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ কুড়িগ্রামে সভা অনুষ্ঠিত

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যালয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬’ নির্বাচিত হয়েছেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীবান্ধব আচরণ, শিক্ষা কার্যক্রমে দায়িত্বশীলতা ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সম্মাননা স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, রাজারহাট, কুড়িগ্রাম-এর আয়োজনে এবং ইউএসএআইডি ও সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।

মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, একজন শিক্ষককে তার দায়িত্ব, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবে এমন সম্মাননা প্রদান অন্য শিক্ষকদেরও আরও উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category