• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খামারি থেকে চশমা উপহার পেয়ে ফেসবুকে পোস্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে- এস এম জিলানী (এম পি) কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ ও নুরানি ছবক অনুষ্ঠিত রৌমারীতে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চম্পা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে পলাতক ঝিকরগাছায় জামায়াতের উদ্বেগেস্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  নায়কের হাট দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান

রৌমারীতে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

লিটন সরকার (রৌমারী) কুড়িগ্রাম প্রতিনিধি / ৪২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলীর তত্ত্বাবধানে এবং এসআই শাহানুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সবুজপাড়া গ্ৰামের মোহাম্মদ বকুল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রৌমারী গ্রামের সৈয়দ জামালের ছেলে মো. মমিন চান (৪০) এবং রৌমারী কলেজপাড়া গ্ৰামের সুশীল চন্দ্র পালের ছেলে বাসুদেব চন্দ্র পাল (২৯)। তাঁরা উভয়েই রৌমারী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল, কুড়িগ্রাম মো. রাসেল কবির বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category