• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

রৌমারীতে দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ে তালা, ছিল না শিক্ষক-শিক্ষার্থী

লিটন সরকার (রৌমারী) কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতী আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে পাওয়া যায়নি বলে দেখা গেছে।

আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে অনুসন্ধানে এ চিত্র দেখা যায়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য সুজন আহমেদকে বাড়ি থেকে ডেকে এনে বিষয়টি যাচাই করা হয়। এসময় তিনি বলেন বিদ্যালয়টি ১৯৮৯ সাল থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছিলো কিন্তু বর্তমানে স্কুলের এই অবস্থা যাহা আপনারা স্বচক্ষে দেখছেন।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) নাজমুল হাসান বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”বিদ্যালয়ের নির্ধারিত সময়ের আগেই তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category