• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব মাঠ ও হোস্টেলের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব খেলার মাঠ ও শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানের দাবি দীর্ঘদিনের। ক্যাম্পাসে খেলার জায়গা ও হোস্টেলের জমি বরাদ্দের দাবিরে আবারো সোচ্চার হয়েছেন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

তাদের এই যুক্তিসঙ্গত দাবি পূরণে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।
কারিগরী শিক্ষার প্রসারে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বঞ্চিত নিজস্ব খেলার মাঠ ও আবাসন সুবিধা থেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খেলার মাঠ ও হোস্টেল অত্যন্ত জরুরি হলেও বছরের পর বছর ধরে তারা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। নিজস্ব মাঠ না থাকায় শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসন সংকটে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।

শিক্ষা পরিবেশের এই ঘাটতি পূরণে ইনস্টিটিউটের নিজস্ব জমি বরাদ্দের জন্য জেলা প্রশাসকের বিশেষ সহযোগিতা চেয়েছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category